ভাগের ভালোবাসার ভাগিদারী
বুকে পাথর বেঁধেও ঠোঁটে হাঁসি রাখতে হয় তোমার জন্য
কষ্টের ফোয়ারায় দশ আঙ্গুল চাপা
তবুও ফাঁকফোকর দিয়ে বেরোয় বালিশ-ভেজা কান্না
রাতের অন্ধকার আর একাকিত্বের ভয় - মিলেমিশে একাকার
তবুও দিয়েছি ছেড়ে অধিকার
বারবার চাই শুধু দেখতে
তোমার চোখের বিদ্যুৎ
ঠোঁটের বাঁকানো হাঁসি, এক চিলতে